Application User Manual
Dhaka Central University ভর্তি আবেদন ২০২৬
আবেদন শুরু করার জন্য Apply Now এ ক্লিক করুন। আপনার সামনে আবেদনের ফর্মটি আসবে।

২। আপনার এইচএসসি অথবা সমমান পরীক্ষা এর রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড এবং পাসের বছর পূরণ করুন। এরপর Fetch Result এ ক্লিক করুন।

৩। একটি ক্যাপচা আসবে। সেটি সঠিকভাবে পূরণ করে Verify Captcha এ ক্লিক করুন।

ক) যদি আমাদের কাছে আপানার এইচএসসি অথবা সমমান পরীক্ষা এর তথ্য থাকে সেগুলো স্বয়ংক্রিয় ভাবে পূরণ হবে। তথ্য গুলো ভালভাবে লক্ষ করুন। সব তথ্য সঠিক হলে Continue ক্লিক করুন।


খ) কোন তথ্য সঠিক না থাকলে সেটি সম্পাদনা (edit) করুন। কোন তথ্য পরিবর্তন করলে অবশ্যই আপনাকে এইচএসসি অথবা সমমান পরীক্ষা এর ট্রান্সক্রিপ্ট পিডিএফ আকারে জমা দিতে হবে। পিডিএফ ফাইল এর সাইজ সর্বোচ্চ ৫১২ কিলোবাইট হতে পারবে। এরপর Continue ক্লিক করুন।

গ) যদি আপনার তথ্য আমাদের কাছে না থাকে আপনাকে সব তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রেও আপনাকে এইচএসসি অথবা সমমান পরীক্ষা এর ট্রান্সক্রিপ্ট পিডিএফ আকারে জমা দিতে হবে। এরপর Continue ক্লিক করুন। দ্রষ্টব্য- আপনার Group (বিভাগ) HSC(VOC) হলে VOCATIONAL (BTEB) নির্বাচন করুন।

৪। আপনার এসএসসি অথবা সমমান পরীক্ষা এর রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড এবং পাসের বছর পূরণ করুন। এরপর Fetch Result এ ক্লিক করুন।

৫। পুনরায় একটি ক্যাপচা আসবে। সেটি সঠিকভাবে পূরণ করে Verify Captcha এ ক্লিক করুন।
ক) যদি আমাদের কাছে আপানার এসএসসি অথবা সমমান পরীক্ষা এর তথ্য থাকে সেগুলো স্বয়ংক্রিয় ভাবে পূরণ হবে। তথ্য গুলো ভালভাবে লক্ষ করুন। সব তথ্য সঠিক হলে Continue ক্লিক করুন।
খ) কোন তথ্য সঠিক না থাকলে সেটি সম্পাদনা (edit) করুন। কোন তথ্য পরিবর্তন করলে অবশ্যই আপনাকে এসএসসি অথবা সমমান পরীক্ষা এর ট্রান্সক্রিপ্ট পিডিএফ আকারে জমা দিতে হবে। পিডিএফ ফাইল এর সাইজ সর্বোচ্চ ৫১২ কিলোবাইট হতে পারবে। এরপর Continue ক্লিক করুন।
গ) যদি আপনার তথ্য আমাদের কাছে না থাকে আপনাকে সব তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রেও আপনাকে এসএসসি অথবা সমমান পরীক্ষা এর ট্রান্সক্রিপ্ট পিডিএফ আকারে জমা দিতে হবে। এরপর Continue ক্লিক করুন। দ্রষ্টব্য- আপনার Group (বিভাগ) SSC(VOC) অথবা DAKHIL(VOC) হলে VOCATIONAL (BTEB) নির্বাচন করুন।
৬। আপনার একটি সাম্প্রতিক রঙ্গিন ছবি (JPG অথবা PNG ফরম্যাটে) আপলোড করুন। ছবি এর আকার অবশ্যই 450 x 600 হতে হবে এবং সাইজ সর্বোচ্চ ৫১২ কিলোবাইট হতে পারবে। ছবি এর আকার পরিবর্তন এর জন্য বিভিন্ন অনলাইন টুল ব্যবহার করতে পারেন (যেমনঃ iloveimg অথবা adobe) ছবি আপলোড করে Continue ক্লিক করুন।

৭। পরীক্ষা এর Unit (বিভাগ) নির্বাচন করে Continue ক্লিক করুন।

৮। আপনার ইমেইল, ফোন নম্বর দিন এবং একটি পাসওয়ার্ড নির্বাচন করুন।

৯। এবার আপনার প্রদত্ত তথ্য গুলোর একটি সারাংশ দেখতে পাবেন। ভাল করে লক্ষ করুন সব সঠিক আছে কি না। থাকলে নিচের Declaration এ টিক দিন। এরপর Submit Application এ ক্লিক করে আবেদনটি জমা দিন।

এখন Submit Application এ ক্লিক করে আবেদনটি জমা দিন।

১০। আবেদন সফল / প্রক্রিয়াধীন হওয়ার আপনার সামনে আসবে।
ক) যদি আপনি কোন তথ্য সম্পাদনা করে থাকেন, নিজে থেকে পূরণ করে থাকেন অথবা আপনার এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান এর রেজিস্ট্রেশন নম্বর এক না হয়, তাহলে আপনার আবেদন প্রক্রিয়াধীন থাকবে। চূড়ান্ত হওয়ার পর আপনি টাকা জমা দিতে পারবেন।
খ) আপনি কোন তথ্য সম্পাদনা না করে থাকলে ‘Ready For Payment’ কথাটি দেখতে পারবেন। আপনি এখনি অথবা পরবর্তী সময়ে লগইন করে সোনালি ব্যাংক এর পোর্টাল এর মধ্যমে টাকা জমা দিতে পারবেন।
